ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিশু সন্তানসহ ইঁদুর মারার বিষপানের ঘটনায় ১ সন্তানের পর এবার মারা গেছেন মা এলন মল্লিকও (২৫)।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা সদর হাসপাতালের চিকিৎসক সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। এর আগে রাত ৯ টায় তার ছোট ছেলে রন্তিম মল্লিককেও (৫) মৃত ঘোষণা করা হয়।
এলন মল্লিকের স্বামী জয়ধর মল্লিক জানান, সরাইল উপজেলার নিয়তপুরের সম্পদ সরকারের মেয়ে এলনের সাথে প্রায় ৯ বছর আগে বিয়ে হয় জয়ধরের। সুখে শান্তিতেই চলছিল তাদের সংসার। শুক্রবার বিকেলে এলন তার বাবার বাড়িতে যেতে চেয়েছিল বেড়াতে। এলনকে বাবার বাড়িতে ২/৩ দিন পর যেতে বলেন জয়ধর। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়।
পরে জয়ধর স্থানীয় বাজারে চলে আসেন। জয়ধর বাজারে চলে যাবার পর সন্ধ্যায় এলন ঘরের দরজা বন্ধ করে দুই শিশু সন্তানসহ নিজে ইঁদুর মারা বিষ খায়।
বিষ খাওয়ানোর পর দরজা বন্ধ ঘরে সন্তানদের আত্মচিৎকারে পরিবারের সদস্যদের সন্ধেহ হলে তারা ডাকাডাকি করে। দরজা না খোলায় পরে বন্ধ দরজা ভেঙে পরিবারের সদস্যরা মাসহ ২ সন্তানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের আনারপর কর্তব্যরত চিকিৎসক শিশু রন্তিম মল্লিককে মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক মো. সাখাওয়াত হোসেন জানান, রাত ৯ টার দিকে বিষাক্রান্ত মাসহ ২ শিশুকে হাসপাতালে আনা হয়। ৩ জনের মধ্যে একটি শিশু মারা গেছে। তার বিষের মাত্রা বেশি ছিল। বাকী দুইজনের অবস্থাও আশংকাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে ঘটনাটি ঘটলো তা জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমবি





