নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় গেছেন।
বৃহস্পতিবার রাতে ভোটের ফল প্রকাশের পর আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের খানপুর এলাকায় সাখাওয়াতের বাসায় যান আইভী।
এ সময় দুই নেতাই নারায়ণগঞ্জের উন্নয়নে পারষ্পরিক সহযোগিতার কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইভী বলেন, 'আমি আসছি সৌজন্য সাক্ষাতের জন্য। আমি কথা দিয়েছিলাম, হারি বা জিতি, আমি আসব। আমি প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি। '
নারায়ণগঞ্জের উন্নয়নে আইভীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আমরা যেহেতু একই এলাকায় থাকি তাই আমাদের সবাইকে একসঙ্গেই এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
এআই





