জেলা সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান আকনের নির্বাচনী ক্লাব ও নৌকা প্রতীক ভাঙচুর করেছে প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান বাবুলের সমর্থকরা।
রোববার রাতে ও সোমবার সকালে দফায় দফায় সংঘর্ষে দুই গ্রুপেরই আটজন আহত হয়।
স্থানীয় ও পুলিশ জানান, প্রচারণার শেষ মুহূর্তে উত্তাপ ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। রোববার রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান আকনের তিনটি ক্লাবে স্বতন্ত্র প্রার্থী বাবুল সর্দারের বহিরাগত সন্ত্রাসীরা এলোমেলো কুপিয়ে ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীরা নৌকা প্রতীক পুড়িয়ে ফেলে। এতে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে প্রায় আটজন আহত হয়। আহতদের স্থানীয় ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সোমবার সকালেও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নেতা-কর্মী আহত হয়। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।
সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, পুলিশ বহিরাগতদের আটকের চেষ্টা করছে। র্যাব, পুলিশসহ সমন্বিত প্রশাসন তৎপর রয়েছে। এলাকায় থমে থমে অবস্থা বিরাজ করছে। সেই পরিস্থিতি মোকাবেলার জন্যে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এম আর





