সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরে ২ দিনের কর্মবিরতি চলছে। ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিযোগ্য সকল পণ্য আমদানির সুযোগ দেয়াসহ পাঁচ দফা দাবিতে ২ দিনের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করেন। একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নিছার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু প্রমুখ।

এমকে, এমএ