কুষ্টিয়ার মিরপুরে কেন্দ্রে জোর করে ঢুকে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারার অপরাধে ওহিদ নামে নৌকা প্রতীকের এক এজেন্টকে আটক করা হয়েছে।

মঙ্গলবার চিথলিথা ৪ নম্বর কেন্দ্র থেকে সকালে ভোট শুরু হওয়ার এক ঘণ্টা পরে তাকে আটক করা হয়।

৪ নম্বর কেন্দ্র ব্র্যাক স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোপেশ চন্দ্র সরকার জানান, কেন্দ্রে জোর করে ঢুকে প্রকাশ্যে অবৈধভাবে ভোট দেওয়ার অপরাধে তাকে আটক করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এম মোর্শেদ।

এমএনজে