আজ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৪০) নামে পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুর জেলার কাউখালী থানায় কর্মরত ছিলেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান,বিকেল সাড়ে ৩টায় দিকে রাজাপুর উপজেলার ব্র্যাকমোড় এলাকায় মাইক্রোবাসের সঙ্গে পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এসআই জসিম উদ্দিনের মৃত্যু হয়।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ওসি মাসুদুজ্জামান জানান।
একে





