মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের আব্দুস কুদ্দুস (৪৫) ও  আকবর হোসেন (৫২) নামে দুই সদস্যকে আটক করেছে গাংনী থানা পুলিশ। এ সময়  তাদের কাছ থেকে ১০টি হাতবোমা, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।

রোববার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটক ডাকাতরা হলো- মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুস কুদ্দুস ও একই গ্রামের ভাষান আলীর ছেলে আকবর হোসেনৃ।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আজবাহার শেখ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক দু’জন ও তাদের সঙ্গীরা মোহাম্মদপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ওই দুই ডাকাতকে আটক করলেও অপর সঙ্গীরা পালিয়ে যায়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামের নাহারুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় নাহারুল ইসলাম ও তার স্ত্রী রওশন আরা আহত হন।

এসএইচ