মাগুরায় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মাগুরা সদর, শালিখা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

সদর থানা পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন : রামনগরের রিয়াজ উদ্দিন, ভায়নার আনোয়ার শেখ, সাতদোহার আকাশ মল্লিক, পারলার পাভেল মল্লিক, আলমগীর হোসেন, অনিক মল্লিক, সুমন শেখ।

শালিখা থানায় বিএনপি-জামায়াতের গ্রেফতারকৃত হলেন : বাকলবাড়িয়ার সীমান্ত কুন্ডু।

মহম্মদপুর থানায় বিএনপি-জামায়াতের গ্রেফতারকৃতরা হচ্ছেন সিরগ্রামের আবু বক্কর, সিদ্দিক ও সুমন মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান- হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ওই ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

ইআর