সম্প্রতি ফাঁস হওয়া পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশের যে সব প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম এসেছে, তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে।
এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপ-পরিচালক আখতার হামিদকে প্রধান করে তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে।
আবু মোহাম্মদ মোস্তফা কামাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সচিব বলেন, পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশের যে সব প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম এসেছে, তাদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। এ জন্য তিন সদস্যের অনুসন্ধানী দল গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, অনুসন্ধানের সুবিধার্তে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে বিদেশ থেকে তথ্য সংগ্রহ করা হবে।
উল্লেখ্য যে, বিভিন্ন গণমাধ্যমে পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে।
এমআইএস।





