মাওয়া-কাওড়াকন্দি নৌরুটের মাওয়া প্রান্তের ৩নং রোরো ফেরি ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে হটাৎ ঘূর্ণনে ফেরিতে উঠার সড়কের প্রায় ২০-৩০ ফিট এলাকার মাটি দেবে যায়। এর পর থেকের এ ঘাট বন্ধ করে দেয়া হয়।

মাওয়া বিআইডাব্লিউটিসি অফিসের ম্যানেজার (বানিজ্য) সিরাজুল হক জানান, প্রবল স্রোতের কারণে এ ঘূর্ণির সৃষ্টি আর এর ফলে সকালে হটাৎ এ ভূমিধ্বসের ঘটনা ঘটে। তবে বাকি ঘাটগুলো স্বচল রয়েছে।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ