বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রাম থেকে ১৭ লিটার চোলাই মদসহ ২ নারীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এদের আটক করা হয়।
আটকরা হলেন, ময়না ডি রোজারিও (২৫) এবং আশা গোমেজ (৩৫)।
বাকেরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নূরুল ইসলাম জানান, আটকদের ঘরে অভিযান চালিয়ে উল্লিখিত মদ জব্দ করা হয়। ময়নার ঘর থেকে ১১ লিটার ও আশার ঘর থেকে ৬ লিটার মদ জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





