ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সুলতানপুর গ্রামে ডোবার পানিতে গোসল করতে গিয়ে দু’টি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- সুলতানপুর গ্রামের মোনায়েমের ছেলে মুন্না (৭) ও পার্শ্ববর্তী কুন্ডা গ্রামের নাদিমের ছেলে নিরব (৬)।
স্থানীয় ইউসুফ জানান, বিকালে মুন্না ও নিরব স্থানীয় একটি ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ তাদের না দেখে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। এর একপর্যায়ে ডোবায় তাদের মৃতদেহ পাওয়া যায়।
নবাবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেএইচ





