চট্টগ্রামে ৫ হাজার বোতল বিদেশি মদসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বন্দরের কাছে বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে বুধবার ভোর রাতের দিকে চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করেন।

চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতের দিকে কোস্ট গার্ডের সদস্যরা বন্দরের বহির্নোঙ্গরে একটি ইঞ্জিন বোটে অভিযান চালান।

ওই বোটে লুকিয়ে রাখা ৫ হাজার বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হন কোস্ট গার্ডের সদস্যরা। পরে বোটে থাকা ৮ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধার হওয়া এসব বিদেশি মদের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ সব মদ মিয়ানমার থেকে সমুদ্রপথে চট্টগ্রাম পাচার করে আনা হয়েছিল বলে কোস্ট গার্ড ধারণা করছে।

এমকে