বরিশালের গৌরনদীতে ট্রাকে পেট্রল বোমা হামলায় চালক, হেল্পার ও একজন লেবার নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষিণভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
গৌরনদী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫৯৩২৬) পোল্ট্রি ফিড নিয়ে মাদারীপুরের দিক থেকে বরিশাল আসছিলো। পথে গৌরনদীর বাটাজোর বাজারের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকেপেট্রল বোমা মারেন। এতে ট্রাকের চালক, হেল্পার ও একজন লেবার মারা যান।
বরিশাল জেলা পুলিশ সুপার একেএম এহেশান উল্লাহও এ তথ্য নিশ্চত করেন।
কেএইচ





