নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়ন থেকে আলমগীর হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভেলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার রাত ৯টার দিকে ইউপির কেন্দুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন (২৭) বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বেলাল আহমদের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুরবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভেলবার ও এক রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আলমগীরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে থানায় বিভিন্ন ঘটনায় ৭টির অধিক মামলা রয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলার প্রস্তুতি চলছে।

এমকে