কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে।

আজ (শনিবার) ভোরের দিকে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানান, আজ ভোরের দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হাতিমারা এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ নিহত দুইজনকে ডাকাত বলে দাবি করলেও তাদের নাম-ধাম প্রকাশ করেনি।

ওসি মনজুর বলেন, “রাতে হাতিমারা এলাকায় পুলিশের সঙ্গে সশন্ত্র ডাকাতদলের বন্দুক যুদ্ধ হলে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যান।”

নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

এমবি