লালমনিরহাটে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীসহ ১৭ জনকে আটক করেছে যৌথ বাহিনীর ।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীসহ ১৭ জনকে আটক করা হয় ।
এদের মধ্যে ৩ জন সন্দেহ মূলক ও ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, নাশকতা এড়াতে এমন আটক অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।
এসএইচ





