দিনাজপুরের হিলি ও বিরামপুর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইনের ব্রেকারে ত্রুটি দেখা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে এ দুই উপজেলাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ট হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
পল্লীবিদ্যুৎ সমিতি-২ হিলি সাব জোন অফিসের (এজিএম) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইনের ব্রেকারে ত্রুটি দেখা দেওয়ায় হিলি ও বিরামপুরে সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরববরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ আসবে তা বলা যাচ্ছে না। তবে বিকল্প ব্যবস্থায় হিলিতে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চলছে।
এআই





