আন্তঃবাহিনী ক্বেরাত ও আযান প্রতিযোগিতা ২০১৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।
বাংলাদেশ নৌ-বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার ঢাকার মিরপুরস্থ লালাসরাই নাবিক কলোনী মসজিদে এর সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনী দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
আইএসপিআর’র এক সংবাদ বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ক্বেরাত ও আযান উভয় প্রতিযোগিতায় ব্যাক্তিগত ভাবে প্রথম স্থান অধিকার করেন নৌবাহিনীর দলের এম এ লায়েছ, এলএস।
প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) মোট ৩টি দল অংশগ্রহণ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]