চাঁদপুরে মরিচের বস্তার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছেডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে।

আজ শনিবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুরে একটি বাসে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করে।

আটককৃতরা হলেন- কুমিল্লা কোতোয়ালি থানার আলম (২৫), চাঁদপুর সদর উপজেলার সেনের দিঘীর পাড়ের কলমতর খাঁ (৫০) ও ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর গ্রামের মফিজুল ইসলাম (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুর আনুমানিক দু'টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় গোয়েন্দা পুলিশ একটি মরিচের বস্তা খুলে মরিচের সাথে মেশানো প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করে।

চাঁদপুর মডেল থানার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইসমাইল হোসেনঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আটককৃতদের নামে মাদক আইনে মামলা দায়ের হচ্ছে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ