বগুড়ার সোনাতলায় ধানকাটা নিয়ে সংঘর্ষে আহত যুবলীগ কর্মী লিটন মিয়া (৩০) মারা গেছেন।

রোববার ভোরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লিটন মিয়া সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে।

জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম জানান, লিটন মিয়ার লাশ মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার দুপুরে সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামে একটি বিলের ধানকাটা নিয়ে আব্দুস সামাদ এবং সেলিমের লোকজনের মধ্যে সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে যুবলীগ কর্মী লিটন মিয়া মারা যান।

এম আর