চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় রুবেল ম্যানশনে রান্নার গ্যাসের চুলার আগুনে চার পোশাক শ্রমিক দগ্ধ হয়। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন কহিনুর আক্তার (১৮), সালমা আক্তার (২১), নার্গিস আক্তার (২০) ও মোহাম্মদ নয়ন (১৭)।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, বাসার গ্যাসের চুলার সুইচ বন্ধ না করে ঘুমানোয় রাতে গ্যাস পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। ভোরে রান্নার জন্য চুলায় আগুন দিলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে বাসায় থাকা চার পোশাক শ্রমিক দগ্ধ হয়। বর্তমানে তারা বার্ন ইউনিটে ভর্তি আছে।
ইআর





