রাজবাড়ি জেলা সদরের চন্দনীতে নসিমন উল্টে অধীর কুমার বিশ্বাস (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত অধীর কুমার বিশ্বাস কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের অকুল চন্দ্র বিশ্বাসের ছেলে।
বুধবার রাত সাড়ে ৮টায় সদরের চন্দনী ইউনিয়নের রায়পুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের ভাই সন্তোষ বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে কৃষক অধীর গরু কিনে নসিমনে বাড়ি ফিরছিলেন। এ সময় কালুখালীর রায়পুর গ্রামের পরেশ বিশ্বাসের বাড়ির কাছে পৌঁছলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় অধীর বিশ্বাস আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সৌরভ শিকদার তাকে মৃত ঘোষণা করেন।
এআই





