ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ গ্রামে পুকুরে ডুবে মদিনা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। মদিনা জয়ঝাপ গ্রামের বিল্লাল খানের মেয়ে।

শিশুটির চাচা নূরুল ইসলাম জানান, সকালে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল মদিনা। কোনো এক সময় সে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। পড়ে পরিবারের লোকজন পুকুরে মদিনার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর