সাভারের ধামরাইয়ের বালিথা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে ১০ টাকার লোভ দেখিয়ে এলাকার নাজিম উদ্দিন নামে (৫০) এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেছেন বলে ভুক্তভোগী পরিবার জানায়।
জানা গেছে, টাকার লোভ দেখিয়ে বিকালে শিশুটিকে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে যায় নাজিম। এরপর শিশুটির মুখে চেপে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষিতা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





