যশোরের বেনাপোল সীমান্তের ছোট আঁচড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ২০ লাখ টাকা মূল্যের ১ লক্ষ ৮৯ হাজার পিস যৌন উত্তেজক(সেনাগ্রা) ট্যাবলেট আটক করেছে বিজিবি। তবে এসময়  কাউকে আটক করতে পারেনি তারা। সোমবার দুপুরে জব্দ করা হয় চালানটি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, একদল চোরাকারবারী বেনাপোল গাতিপাড়া সীমান্ত টপকে বিপুল পরিমান চোরাচালানী পন্যের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে সংবাদ পায় বিজিবি। সীমান্তের ছোট আচড়া এলাকায় অভিযান চালায় তারা। এসময় বিজিবির উপস্তিতি টের পেয়ে চোরাই পন্যের চালান ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরিত্যাক্ত অবস্থায় ১ লক্ষ ৮৯ হাজার পিস যৌন উত্তেজক(সেনাগ্রা) ট্যাবলেট জব্দ করা হয় । যার মূল্য ২০লাখ টাকা।

আটক চালানটি বেনাপোল কাষ্টমসে হাউসে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেখ নাছির উদ্দিন/ এসএম