কক্সবাজারের টেকনাফে মায়ের সঙ্গে অভিমান করে রাশেদা আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। রাশেদা উপজেলার কচুবনিয়া গ্রামের জাফর আলমের মেয়ে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





