বি:বাড়িয়ার আশুগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- মিস্টার (১৮) ও জুয়েল (১৮)।

শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার শরীয়তনগর এলাকার স্টেশন রোড থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক মিস্টার জেলার সরাইল উপজেলার পনিশ্বর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং জুয়েল আশুগঞ্জ উপজেলার বাজারহাটি এলাকার বিল্লাল মিয়ার ছেলে।

বি:বাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে উপজেলার শরিয়তনগর এলাকার স্টেশন রোডের একটি গোডাউনে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও তিন বোতল বিদেশি মদসসহ মিস্টার (১৭) ও জুয়েলকে আটক করে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমই