নীলফামারীতে জামায়াতের ৩৮ জন নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার দিবাগত রাতে যৌথ বাহিনীর কম্বিং অপারেশনের সদস্যরা সাদা পোষাকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এ অভিযানে জেলার ডোমার উপজেলায় ৮ জন, ডিমলা উপজেলায় ১৪ জন, সদর উপজেলায় ৪ জন, জলঢাকা উপজেলায় ৬ জন, কিশোরগঞ্জ উপজেলায় ৫ জন, সৈয়দপুর উপজেলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





