রাজধানী রামপুরার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে তাদের আটক করে রামপুরা থানা পুলিশ। আটককৃতরা হলেন, মাহিন, লিমন ও রিপন।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বনশ্রী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেএইচ