বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক, সাহিত্যিক হায়াৎ মামুদসহ  ১৬ বিশিষ্ট ব্যক্তি।

বুধবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন— ভাষা আন্দোলনে বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, প্রায়ত সৈয়দ গোলাম কিবরিয়া, ড. জসিম উদ্দিন; শিল্পকলায় (টিভি ও চলচ্চিত্র) বেগম জাহানারা আহমেদ, শিল্পকলায় (শাস্ত্রীয় সংগীত) পন্ডিত অমরেশ রায় চৌধুরী, শিল্পকলায় (সংগীত) বেগম শাহীন সামাদ, শিল্পকলায় (নৃত্য) আমানুল হক; সাংবাদিকতায় তোয়াব খান; গবেষণায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ্, মংছেন চীং মংছিন্; ভাষা ও সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত, ড. হায়াৎ মাহমুদ, হাবীবুল্লাহ সিরাজী।  

২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন।

ওএফ