ব্যবসায়ীকে আটক করে নির্যাতনের ঘটনায় সিলেট কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ও ওসি (তদন্ত) শ্যামল বণিকসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার পুলিশ সদর দপ্তর থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, ‘রোববার বিকাল সাড়ে ৩টায় পুলিশ সদর দফতর থেকে ওসি আতাউর রহমান ও ওসি তদন্ত শ্যামল বণিককে সাময়িক বরখাস্ত করা হয়। অন্য ৬ জনকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

গত ১৭ জুলাই সুনামগঞ্জের ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীকে নগরী থেকে আটক করে থানায় নিয়ে নির্যাতন করেন ওসি আতাউর। এজন্য তার বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই