সিলেটের সীমান্তবতী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় আরও দুইজন করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে।
আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৩২ বছর। তিনি পেশায় ট্রাকচালক। সপ্তাহখানেক আগে ট্রাক নিয়ে তিনি ঢাকার নারায়ণগঞ্জে গিয়েছিলেন। এছাড়া গোয়াইনঘাট উপজেলায় আক্রান্ত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ডা. আনিসুর রহমান বলেন, দুই করোনা রোগী শনাক্তের কথা জেনেছি। তবে অফিসিয়ালভাবে এখনও পাইনি।
তিনি বলেন, বুধবার (১৫ এপ্রিল) ওসমানী মেডিক্যাল কলেজে এ যাবৎ ৮০৬ জনের নমুনা সংগ্রহ করে ৬২৪ জনের টেস্ট সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে বুধবার ৫৩ জনের টেস্ট করা হয়েছে।
এমবি





