রাজধানীর মাতুয়াইলে সাদ্দাম হোসেন (৩০) নামে এক কাভার্ড ভ্যান চালকের সহকারীর লাশ এবং চালক মোঃ জাহাঙ্গীরকে (২৭) আহত অবস্থায় উদ্ধার করেছে টহল পুলিশ।
শনিবার ভোরে মাতুয়াইলের মা ও শিশু ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার এবং চালক মোঃ জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাদ্দামের নিহত ও জাহাঙ্গীর আহত হওয়ার কারণ বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনার কারণে এমনটি হতে পারে। জাহাঙ্গীর সুস্থ হয়ে উঠলে ঘটনা পুরোপুরি জানা যাবে বলে আশা করা যাচ্ছে।
জেএ





