খাবার দিতে দেরি হওয়ায় স্বামী বকাঝকা করায় হাসি বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হরেকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী ফরিদ জানান, দুপুরে খেতে দিতে দেরি হলে একটু গালমন্দ করেন। এর পর তিনি কাজে বাইরে চলে যান। সন্ধ্যায় তার স্ত্রী বিষ পান করেন।
প্রতিবেশীরা তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গৃহবধূ দুই ছেলে এক মেয়ে সন্তানের মা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহম্মদপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডা . মোকছেদুল মোমিন।
মহম্মদপুর থানার এসআই ওলিয়ার রহমান ঘটনাস্থলে গেছেন বলে ওসি মতিয়ার রহমান জানিয়েছেন।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





