নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। নোফোয়াক্স আই নামে একটি হ্যাকিং গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করেছে বলে জানাগেছে।
www.ecs.gov.bd ঠিকানার ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, একটি বিপদজনক সতর্কতার ছবি। নিচে লেখা রয়েছে ‘প্রত্যেক সরকার মিথ্যা দ্বারা চালিত। হ্যাকড বাই নোফোয়াক্স।’
এরপর লেখা রয়েছে আমরা যুদ্ধ করছি মিথ্যা তথ্যের বিরুদ্ধে। আমরা সন্ত্রাস বিরোধী।
এছাড়া অনেকগুলো সতর্কতা এবং হুমকির বাক্যও লেখা রয়েছে এতে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজজামান বলেন, ইসির ওয়েব সাইট হ্যাক হয়নি। ঠিকই আছে। আপনারা হয়তো ভুল ঠিকানায় প্রবেশ করেছেন।
বৃহস্পতিবার বিকালের পর থেকেই সাইটি হ্যাকড অবস্থায় রয়েছে।
ঢাকা, এএম, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





