লক্ষ্মীপুরে যাত্রীবাহী দুই বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের মান্দারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে, তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দু’টি যাত্রী বাস ও একটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশায় থাকা ছয়জন আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওএফ