চার শিশু হত্যা মামলায় তদন্তে গাফিলতির অভিযোগে হবিগঞ্জের বাহুবল থানার উপ পরিদর্শক (এসআই) কাজী জিয়াউদ্দিনকে বরখাস্ত ও ওসি (তদন্ত) আবদুর রহমানকে বরখাস্ত করার জন্য সুপারিশ করা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবং তদন্ত কমিটির প্রধান শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আজ রোববার বিকেলে এ সুপারিশ করা হয়।
তিনি জানান, চার শিশু হত্যার মামলায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে গাফিলতির যে অভিযোগ ছিল তা প্রমাণিত হয়েছে। এ কারণে বাহুবল থানার এসআই কাজী জিয়াউদ্দিনকে বরখাস্ত ও ওসি(তদন্ত) আবদুর রহমানকে বরখাস্ত করার জন্য সুপারিশ করা হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি পুলিশ সুপার এ তদন্ত কমিটি গঠন করেন।
এসটি





