রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মোবাইল কোম্পানীর টাওয়ারের চোরাই ব্যাটারী উদ্ধার এবং এর সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, আলী হোসেন, মো. মন্নু, শরীফুল ইসলাম সেন্টু ও বেলায়েত হোসেন বাবুল। শনিবার ডিবি পূর্ব বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ওয়ারী জোনাল টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৪টি চোরাই ব্যাটারী উদ্ধার করা হয়।

যুগ্ম কমিশনার বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা টাওয়ারের ব্যাটারী চোরাই ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতরা বিভিন্ন মোবাইল কোম্পানীর চোরাই ব্যাটারীর ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমআর/ এআর