ডেমরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে সারুলিয়া বাসস্ট্যান্ড এলাকার ওয়াসা রোডে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে পুড়ে যাওয়া বাসটি বর্তমানে সারুলিয়া পুলিশ ফাঁড়ির হেফাযতে রাখা আছে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে নারায়ণগঞ্জ (জ ০৪-০২৮০) একটি যাত্রীবাহী বাস সারুলিয়া বাসস্ট্যান্ডের ওয়াসা রোডে গার্মেন্টসের মহিলা কর্মীদের নিতে আসলে হঠাৎ একদল দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে সারুলিয়ার দমকল বাহিনীর একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সারুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামছ উদ্দিন বলেন, বাসটিতে কোনো দুর্বৃত্তরা আগুন দেয়নি। ভোর রাতে বাসটি এখানে অবস্থান নেয়। সোমবার ভোররাত পৌনে ৪টার সময় গাড়ির হেলপার মশার কয়েল জ্বালিয়ে ঘুমায়। অতঃপর কয়েলের আগুন কোনভাবে গ্যাস সিলিন্ডারের কাছে পৌঁছালে আগুন ও গ্যাসের সমন্বয়ে গাড়িটিতে আগুন লাগে। এতে গাড়িটির সব সিট পুড়ে যায় এবং অন্যান্য ক্ষয়ক্ষতি হয়।

কেএইচ