চট্টগ্রামে পোশাকশ্রমিকদের বহনকারী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা লাগলে ১৬ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম ইপিজেডের সিমেন্ট ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ইপিজেড থানার এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, পোশাকশ্রমিকদের নিয়ে ইপিজেড যাওয়ার পথে মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দেয়ালে ধাক্কা লাগে।
আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই শফিকুল।
এমআইএস





