নোয়াখালীর ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গারা পবিত্র কোরবানীর ঈদ উপলক্ষ্যে কোরবানীর গরু পেয়ে খুশি হয়ে আনন্দ মিছিল করেছে।
দেশ-বিদেশের বিভিন্ন বেসরকারী সংস্থা কর্তৃক ২৩৫ টি কোবারীন গরু দেওয়া হয় ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদেরকে।
এ ছাড়াও সরকারের পক্ষ থেকে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জীবিকা নির্বাহে নানা সামগ্রী দেওয়া হয়।
জানা যায়, ভাসানচর ভিআইপি বিল্ডিংয়ের পাশে রোহিঙ্গাদের জন্য উপহার দেওয়া সব গরু রাখা হয়েছিল। সেখান থেকে গরু নিয়ে যার যার ক্লাস্টারে যাওয়ার সময় রোহিঙ্গারা এই আনন্দ মিছিল করে।
এসময় তাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায় এবং তারা প্রধানমন্ত্রী সহ দেশ-বিদেশের বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এইচএন





