ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় বাস চাপায় বিউটি বেগম (৪২) নামের এক নারী পথচারী নিহত হয়েছেন।

নিহত বিউটি বেগম কামারখোলা এলাকার জহিরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহিদুল ইসলাম জানান, মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাস কামারখোলা এলাকায় রাস্তা পারাপারের সয়ম বিউটি বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘাতক যাত্রীবাহী বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা জানিয়েছে, ঘাতক বাসটি ইলিশ পরিবহনের বাস।

কেএইচ