বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঁচ বিদেশি অতিথি ভিডিও বার্তা পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তারা ওই ভিডিও বার্তা পাঠান।

বিদেশি ওই পাঁচ অতিথিরা হচ্ছেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমান।

তাদের পাঠানো ভিডিও বার্তাগুলো ইতোমধ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির কাছে হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ভিডিও বার্তা মুজিববর্ষের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রচার করা হবে।

১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার ঘোষণা দেয়া হয়। সেইসঙ্গে জানানো হয়, এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিরাও আপাতত আসবেন না।

এমবি