মাদারীপুরের শিবচরের চরজানাজাতে অলিম্পিক ভিলেজের সম্ভাবতা যাচাই কাজ চলছে। শনিবার সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও বিওএ মহাসচিব এলাকা পরিদর্শন করেছেন।

মাদারীপুর জেলা প্রশাসক মোঃকামাল উদ্দিন বিশ্বাস জানান, পরিদর্শক দল চরের জায়গা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এখন সম্ভাবতা যাচাই এর প্রাথমিক কাজ চলছে।

তিনি আরো জানান,পদ্মার ভাঙন ও অন্যান্য ভৌগলিক বিষয় সমুহ পরিক্ষা-নিরিক্ষা করার পর সীদ্ধান্ত হবে পদ্মার চরে অলিম্পিক ভিলেজ হবে কিনা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ।

নাজিব