বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ১০টি এতিমখানার শিশুদের মধ্যে ইফতারিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কার্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী এতিম শিশুদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন।

এ সময় ব্রিগেডিয়ার মেজর তৌহিদসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার নকিব আহমেদ বলেন, ‘এতিমদের সহযোগিতা করা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে এতিমদের সব সময় সহযোগিতা করা হয়।’

এ সময় তিনি বাবা-মাহীন অসহায় এই কোমল শিশুদের সেবায় সমাজের সকল বিত্তবানকে এগিয়ে আসার আহবান জানান।

জেআই