রোববার রাতে শেষ হচ্ছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে চলা পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব। তাই চোখের জলে ভবের হাট ছাড়ছেন সাধু-গুরুরা।
সমাপনী আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ উৎসবের সমাপ্তি ঘোষণা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
ফকির লালন জীবদ্দশায় ছেঁউড়িয়ার নিজ আখড়াবাড়িতে চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে এ দোল উৎসব করতেন। তার মৃত্যুর পর এ উৎসব চালিয়ে আসছেন তার অনুসারীরা।
বুধবারে শুরু হওয়া এবারের লালন স্মরণোৎসব শেষ হবে রবিবার রাতে। সকাল থেকেই দূরদূরান্ত থেকে আসা লালন ভক্তরা আখড়াবাড়ি ছেড়ে যাচ্ছেন। গুরু-শিষ্যের কাছ থেকে বিদায় নেওয়ার এ ক্ষণে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হচ্ছে।
গুরু-শীষ্যের বিচ্ছেদ হলেও মেলা চলবে গভীর রাত পর্যন্ত।
এমকে





