নীলফামারীতে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এলাকাবাসীর সহায়তায় আমিনুর রহমান নামের ওই শিশু ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ।

সে জেলার ডিমলা উপজেলার দোহলপাড়া গ্রামের তহি মামুদ ওরফে তহিমুদ্দিনের ছেলে। আহত শিশুটিও একই গ্রামের ছাইদুল ইসলাম এর কন্যা শাহনাজ পারভীন। এঘটনার পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে শিশুটি তার দূর সর্ম্পকের চাচা আমিনুর রহমানকে পান দিতে পার্শ্ববর্তী বাড়িতে যায়। ফাঁকা বাসায় একা পেয়ে আমিনুর রহমান শিশুটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধন/২০০৩) এর ৯ (১১) ধারায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১৬, তারিখ-২৬/০২/২০১৬। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ রাতেই ধর্ষক আমিনুরকে আটক করেছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এআই