কক্সবাজারের টেকনাফে দু’পক্ষের বন্দুকযুদ্ধে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য আমানউল্লা (৩০) ওরফে আনু নিহত হয়েছে।
সোমবার ভোর ৪টার দিকে টেকনাফের আলুখালী লবণ মাঠে এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ওই শীর্ষ মানব পাচারকারী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দু’পক্ষের বন্দুকযুদ্ধের খবর পেয়ে টেকনাফের আলুখালী লবেণর মাঠ থেকে আমানউল্লা নামে ওই শীর্ষ মানব পাচারকারীর লাশ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, চোরাচালান, মানবপাচারের ৬টি বেশি মামলা রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এসএইচ





