নীলফামারীর সৈয়দপুরে ঘন ঘন লোড শেডিং এ জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে।
আজ বুধবার (২৮ এপ্রিল) সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজার রংপুর রোড মহাসড়কে সকাল ১১ টা দুপুর পর্যন্ত মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধনের আয়োজন করেন দলুয়া কবিরাজ পাড়ার প্রতিভা স্পোর্টিং ক্লাব। সকাল ১০টায় দরগার বাজার হতে একটি বিক্ষোভ মিছিল এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন,এমনিতেই অসহ্যকর তাপদাহ তারপর আবার ঘন ঘন লোড শেডিং এর কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায়,ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্যের মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।কৃষকের চাষআবাদে করতে হচ্ছে অতিরিক্ত অর্থ খরচ।শিশু,বৃদ্ধ,দিনমুজুর খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষেরই বাড়ছে চরম দুর্ভোগ। বক্তারা অতি দ্রুত সময়ের মধ্যে লোড শেডিং এর স্হায়ী ভাবে সমাধানের জোর দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাজমুল হুদা, শাহিন আলম, ময়নুল চৌধুরী, আক্তারুল ইসলাম, আশরাফুল ইসলাম, জুয়েল ইসলাম প্রমূখ।
এমআইএস





